শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

সাঘাটায় ‎মাঠে মাঠে নুয়ে পড়েছে কাঁচা-পাকা ধান

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সাঘাটায় ‎মাঠে মাঠে নুয়ে পড়েছে কাঁচা-পাকা ধান
সাঘাটায় ‎মাঠে মাঠে নুয়ে পড়েছে কাঁচা-পাকা ধান

সারা বছরের পরিশ্রম, উৎপাদন খরচ আর বুকভরা স্বপ্ন নিয়ে পাকা ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষক। 

সেই ধান বিক্রির টাকায় মেটানোর কথা ছিল সংসারের চাহিদা, সন্তানদের পড়াশোনার খরচ, ঋণ পরিশোধসহ নানা প্রয়োজন। কিন্তু হঠাৎ বৃষ্টি ও দমকা বাতাসে সেই স্বপ্নে যেন ছেদ পড়েছে। 

একদিকে জমিতে দাঁড়িয়ে থাকা পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে, অন্যদিকে কেটে মাঠে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে ও তলিয়ে যাচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃষকরা।

‎সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বোনারপাড়া, কচুয়া, পদুমশহর ও মুক্তিনগরসহ প্রায় সব ইউনিয়নের মাঠেই একই চিত্র। কোথাও জমিতে দাঁড়িয়ে থাকা পাকা ধান বৃষ্টি ও দমকা বাতাসে মাটিতে নুয়ে পড়েছে। আবার কোথাও ধান কেটে মাঠে শুকাতে দেওয়া ধানের স্তূপের নিচে জমেছে বৃষ্টির পানি। অনেক স্থানে কাটা ধানের আঁটি পানিতে ভিজে পড়ে থাকতে দেখা গেছে। এতে ধান শুকানো ও মাড়াই নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।‎

‎কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গ্রামের কৃষক আব্দুল আউয়াল জানান, এক বিঘা জমিতে ধান চাষ করতে প্রায় ১০ থেকে ১১ হাজার টাকা খরচ হয়। সার সংকটসহ নানা প্রতিকূলতা মোকাবিলা করে ফসল ফলিয়েছেন তাঁরা। এখন ধান ঘরে তোলার সময় বৃষ্টি ও বাতাসে জমির পাকা ধান নুয়ে পড়েছে, আর কেটে রাখা ধান পানিতে ভিজে যাচ্ছে। এতে উৎপাদন খরচ ওঠানো নিয়েই শঙ্কায় রয়েছেন তিনি।‎

‎বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের কৃষক রুবেল মিয়া বলেন, ধান ঘরে তুলতে পারলে পরিবারের অনেক প্রয়োজন মেটানোর পরিকল্পনা ছিল। সন্তানদের পড়াশোনা, সংসারের খরচসহ নানা স্বপ্ন ছিল এই ফসল ঘিরে। কিন্তু হঠাৎ বৃষ্টিতে সেই স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে। এখন ধান কীভাবে ঘরে তুলবেন, তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তিনি।‎

‎পদুমশহর ইউনিয়নের নয়াবন্দর গ্রামের কৃষক আশরাফ বলেন, সারা মৌসুমের পরিশ্রমের পর ধান ঘরে তোলার সময় এমন পরিস্থিতিতে পড়তে হবে, তা ভাবেননি। জমিতে পড়ে থাকা পাকা ধান এবং পানিতে ভেজা কাটা ফসল দেখে খুব কষ্ট হচ্ছে। সময়মতো ধান শুকাতে ও মাড়াই করতে না পারলে ফসলের মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।‎

‎উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সাঘাটা উপজেলায় মোট ১৪ হাজার ৩২৮ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৫ হাজার ৩০০ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। বাকি জমির ধান এখনো মাঠে রয়েছে।‎

‎উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পুরোপুরি নিরসন করা সম্ভব নয়। তবে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। বৃষ্টিতে ভেজা ধানের রং ও গুণগত মান যেন নষ্ট না হয় এবং কৃষকরা যাতে বাজারে ন্যায্যমূল্য পান, সে বিষয়ে তাঁদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত পরিচর্যা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব বলে জানান তিনি।‎

‎কৃষকদের আশঙ্কা, বৃষ্টির পানি ও মাটিতে পড়ে থাকা ধান দ্রুত শুকানো সম্ভব না হলে ধানের রং ও গুণগত মান নষ্ট হতে পারে। এতে ন্যায্যমূল্য পাওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দেবে। একদিকে উৎপাদন খরচ, অন্যদিকে সার সংকট ও আবহাওয়ার বিরূপ প্রভাব। সব মিলিয়ে মৌসুমের শেষ সময়ে এসে নতুন করে আর্থিক চাপের মুখে পড়েছেন তাঁরা।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: