শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফেনীতে গুম ও খুনের শিকার  শহীদ সরওয়ার হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার(১০ জানুয়ারি) সকালে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়, যাতে শীতের তীব্রতা থেকে তারা কিছুটা স্বস্তি পেতে পারেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা বলেন, মানবিক কর্মকাণ্ডই রাজনীতির মূল শক্তি, আর সেই দায়িত্ববোধ থেকেই শহীদ সরওয়ার হোসেন ফাউন্ডেশন নিয়মিতভাবে সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে শহীদ সরোয়ারের বড় ভাই  ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজান সিরাজ, ইউনিয়নের বিদ্যুৎসাহী সদস্য জহিরুল হক পলাশ, সদস্য নুরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয় শীতার্তরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শীতের এই সময়ে এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তির। আয়োজক শাহজাহান  সিরাজ জানান, আগামীতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/র.ই


 

বেগম খালেদা জিয়াশীতবস্ত্র বিতরণজহিরুল হক পলাশ

শেয়ার করুন: