শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

শ্রীপুরে কাভার্ড ভ্যান চাপায় দ্বিতীয় শ্রেনীর ছাত্রের মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্রের মর্মান্তিক  মৃত্যু হয়েছে।১৯ এপ্রিল রবিবার দুপুরে কেওয়া পুর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় তার মৃত্যু হয়। নিহত তানভির ইসলাম আরিয়ান(৮) দিনাজপুরের কোতোয়ালি থানার বালুবাড়ি গ্রামের সজল ইসলামের পুত্র। সে কেওয়া পুর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র।

নিহতের বাবা সজল ইসলাম জানান,সকালে তানভীর স্কুলে যায়।স্কুল ছুটির পর সে বাড়ী ফিরতে রাস্তার পাশে দাড়িয়ে ছিলো।এসময় একটি কভার্ড ভ্যান পিছনে ব্যাক করতে গিয়ে তাকে রাস্তার পাশে পিলারের সাথে চাপা দেয়। এতে তার মাথা একেবারে পিষে যায়।ঘটনার পর তাকে চেনার কোন উপায় ছিলো না।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ শোক আমি কেমনে সইবো।

এসময় স্থানীয় লোকজন কভার্ড ভ্যান আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়। কেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান জানান,তানভির খুবই মেধাবী ছাত্র। কভার্ড ভ্যান চাপায় মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।আমরা এটাকে দূর্ঘটনা বলছি না।এটা হত্যাকান্ড।এঘটনায় জড়িত চালকের দৃষ্টান্তমূলক বিচার চাই।

শ্রীপুর থানার এসআই লুৎফর রহমান জানান, দূর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যান আটক করা হয়েছে।লাশন উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/এনউব

মৃত্যু

শেয়ার করুন: