মাদারীপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাদারীপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ‘প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়’ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতেমা আজরিন তন্বী।
জেলা ক্রীড়া অফিসার মো: আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহীদুল মুন্সী এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ নাসির উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উপস্থিত অতিথিবৃন্দ শিশুদের উৎসাহ প্রদান করেন এবং তাদের মানসিক বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
ভোরের আকাশ/নি. ব