শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কারামুক্ত ছাত্রদল নেতা জাকির

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ৩:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কারামুক্ত ছাত্রদল নেতা জাকির
কারামুক্ত ছাত্রদল নেতা জাকির

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। রোববার সকাল সোয়া ১০টার দিকে জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। তাকে অভ্যর্থনা জানাতে সকাল ৭টা থেকেই কারাফটকের সামনে ফুলের মালা ও গাড়িবহর নিয়ে অপেক্ষায় ছিলেন তার অনুসারী কর্মী-সমর্থকরা।

দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‍্যাব-১১-এর এক অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন জাকির খান। তার বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকটি মামলায় তিনি জামিন ও খালাস পান।

সর্বশেষ চলতি বছরের ৭ জানুয়ারি নারায়ণগঞ্জে আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকিরসহ সকল আসামিকে খালাস দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম। ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি নগরীর মাসদাইর এলাকায় নিজ বাড়ির অদূরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় সাব্বির আলম খন্দকারকে। তিনি নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ’র সাবেক সহসভাপতি ছিলেন এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা (বহিষ্কৃত) ও বর্তমানে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ছোট ভাই।

সাব্বির হত্যা মামলায় খালাস পাওয়ার পর জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজীব মণ্ডল জানান, ৩১টি মামলায় জাকির খান খালাস পেয়েছেন। দুটি চাঁদাবাজি ও অস্ত্র মামলা এখনো চলমান থাকলেও তিনি সেগুলোতে জামিনে রয়েছেন। মামলার প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তার মুক্তিতে আর কোনো বাধা ছিল না। জাকির খানের বিরুদ্ধে বর্তমানে আর কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নেই। সবগুলোতেই তিনি জামিন বা খালাসে রয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: