শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে সারিয়াকান্দির সড়ক সংস্কারকাজ শুরু

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ৬:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার হিন্দুকান্দি এলাকার বেহাল সড়ক নিয়ে “সারিয়াকান্দিতে সড়ক ধসে জনদুর্ভোগ” শিরোনামে সংবাদ প্রকাশ করেছিল দৈনিক ভোরের আকাশ। সংবাদ প্রকাশের মাত্র তিন দিনের মধ্যে সড়কটির সংস্কারকাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সড়কটির সংস্কারকাজের উদ্বোধন করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মিকাইল ইসলাম। স্থানীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের তত্ত্বাবধানে এ সংস্কারকাজ শুরু করা হয়।

স্থানীয়রা জানান, সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভেঙে যাওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এমনকি সড়কটির বেহাল অবস্থার কারণে হেঁটে চলাচল করতেও বিড়ম্বনায় পড়তে হতো। এ নিয়ে ভোরের আকাশে সংবাদ প্রকাশের পর সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, স্থানীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের তত্ত্বাবধানে জনসাধারণের চলাচলের সুবিধার্থে সড়কটির সংস্কারকাজ শুরু হয়েছে। কাজটি যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ প্রকাশের পর মাত্র তিন দিনের মধ্যে সংস্কারকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, দ্রুততার সঙ্গে শুরু হওয়া সংস্কারকাজও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে ও দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: