শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

পিরোজপুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে নববর্ষ উপলক্ষে বলেশ্বর নদীতে  সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১ টায়  পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে  জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সহ সভাপতি আবুল কালাম প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মির্জা জহিরুল হক, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম। সাঁতার প্রতিযোগিতায় মোট ৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোঃ তৌহিদুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন শাকিল খান ও তৃতীয় স্থান অধিকার করেন হাসান হাওলাদার।

এ সময় প্রথম তিন জনকে নগদ অর্থ ও একটি করে ট্রফি উপহার দেওয়া হয় এবং বাকি সকল প্রতিযোগীদেরকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাসের আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: