শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

কলাপাড়ায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী-৪ আসনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষে বর্তমানে ভোট গণনা কার্যক্রম চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলে। এ আসনের মোট ১১১টি ভোটকেন্দ্রের মধ্যে কলাপাড়া উপজেলার ৭৪টি কেন্দ্রে অধিকাংশ ক্ষেত্রে ৬৫ থেকে ৬৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৬০১ জন। নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তাফিজুর রহমান এবং ১১ দলীয় জোটের প্রার্থী ড. জহির উদ্দিন আহমেদ।

নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মাঠে কাজ করছে ৫ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন কোস্টগার্ড, নৌবাহিনী, আনসার ব্যাটালিয়নের ৪টি স্ট্রাইকিং ফোর্স এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও র‍্যাবের ২টি টহল দল।

ভোরের আকাশ/ র.ই

ভোট গণনাড. জহির উদ্দিন আহমেদ

শেয়ার করুন: