শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নীলফামারীতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

বিশ্বফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে নীলফামারীতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আসন্ন ম্যাচকে সামনে রেখে দুই দলের সমর্থকরা পৃথকভাবে বিশাল পতাকা, ঢোল-তবলা ও বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করেন।

শুক্রবার (১২ জুন) বিকালে নীলফামারী শহরের ঐতিহাসিক বড় মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা নিজ নিজ দলের জার্সি পরে জড়ো হন। প্রিয় দলের পক্ষে স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে দুই দলের সমর্থকরা পৃথকভাবে বিশালাকৃতির পতাকা নিয়ে আনন্দ র‍্যালি বের করেন।

র‍্যালিগুলো শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ চৌরঙ্গী মোড়ে পৌঁছালে দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় স্লোগান প্রতিযোগিতা। তবে পুরো আয়োজন ছিল শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ। চৌরঙ্গী মোড় থেকে র‍্যালি দুটি থানা মোড়, কালীবাড়ি মোড়, বাস টার্মিনালসহ জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে কয়েকশ ফুটবলপ্রেমী তরুণ-যুবকের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণ দেখা যায়। সমর্থকদের হাতে ছিল প্রিয় দলের তারকা খেলোয়াড়দের ছবি, প্ল্যাকার্ড এবং ১০০ থেকে ১৫০ ফুট দীর্ঘ বিশাল পতাকা।

আর্জেন্টিনা সমর্থকরা বলেন, “ফুটবলে আর্জেন্টিনার শৈল্পিক খেলার কোনো তুলনা নেই। প্রিয় দলের প্রতি ভালোবাসা এবং আসন্ন জয় উদযাপনের অংশ হিসেবেই আমাদের এই আয়োজন।”

আরও পড়ুন

গাইবান্ধায় বিয়ে ঠিক হওয়ার পর তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

অন্যদিকে ব্রাজিল সমর্থকদের ভাষ্য, “ফুটবলের রাজা ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থক হিসেবে আমাদের উন্মাদনা সবসময়ই আলাদা। মাঠের খেলাতেই সেরা দল প্রমাণিত হবে।”

সমর্থকদের মধ্যে কথার লড়াই ও প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই র‍্যালি শেষ হয়। ফুটবলকে কেন্দ্র করে নীলফামারীর ফুটবলপ্রেমীরা সৌহার্দ্য ও উৎসবের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। র‍্যালিগুলো দেখতে শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষেরও ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। ফলে পুরো নীলফামারী শহর যেন পরিণত হয় এক ক্ষুদ্র ফুটবল বিশ্বকাপে।

ভোরের আকাশ/এম

নীলফামারী

শেয়ার করুন: