শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে নোটিশ ছাড়া স্কুল ছুটি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাব উপজেলার ৪৬ নম্বর পোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকার্নু মিয়ার বিরুদ্ধে পূর্বঘোষণা ছাড়াই বিদ্যালয় ছুটি ঘোষণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা শিক্ষা প্রশাসন জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) সাপ্তাহিক ছুটির দিনে উপজেলার কয়েকটি বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীকে নিয়ে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন এলাকায় শিক্ষা সফর বা পিকনিকে যান পোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকার্নু মিয়া এবং বেলাব উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন। দিন শেষে তারা নিজ নিজ এলাকায় ফিরে আসেন।

অভিযোগ রয়েছে, পরদিন রোববার (১৯ জুলাই) সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলে প্রধান শিক্ষক তাদের জানান, সেদিন আর কোনো ক্লাস হবে না এবং সবাইকে বাড়ি ফিরে যেতে বলেন। তার যুক্তি ছিল, আগের দিনের শিক্ষা সফর শেষে শিক্ষার্থীরা ক্লান্ত।

স্থানীয়দের দাবি, একই শিক্ষা সফরে অংশ নেওয়া উপজেলার অন্য বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা সেদিন যথারীতি ক্লাসে অংশ নেয়। তবে শুধু পোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ রাখা হয়, যা নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ঘটনার বিষয়ে জানতে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক সুকার্নু মিয়াকে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

একই ক্যাম্পাসে অবস্থিত পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, সকালে তারা দেখতে পান প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী স্কুলে এসে আবার ফিরে যাচ্ছে। তাদের মতে, এভাবে হঠাৎ ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে স্ত্রীকে হত্যার ১৪ বছর পর স্বামীর মৃত্যুদন্ড

বেলাব উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হক বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যদি ছুটি দেওয়ার প্রয়োজনও হয়ে থাকে, তাহলে আগে থেকেই নোটিশ দেওয়া উচিত ছিল।

এ বিষয়ে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লাতুল হোসেন বলেন, কোনো প্রধান শিক্ষক ইচ্ছেমতো পূর্বঘোষণা ছাড়া বিদ্যালয় ছুটি ঘোষণা করতে পারেন না। প্রয়োজনে নির্ধারিত বিধি অনুযায়ী সংরক্ষিত ছুটি ব্যবহার করা যেতে পারে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/সু.পা

নোটিশ ছাড়া, স্কুল ছুটি

শেয়ার করুন: