শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে মাহবুব হত্যা মামলার প্রধান অভিযুক্ত বজলুর গ্রেফতার

বরিশাল পতিনিধি

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বরিশাল জেলার মেহেদীগঞ্জ থানার চাঞ্চল্যকর মাহবুব হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. বজলুর রশিদ বয়াতী (৩৮)-কে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (৪ জুলাই) বিকালে র‍্যাব-৮, সদর  বরিশাল এবং র‍্যাব-১০, সদর কেরানীগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল  ঢাকা মহানগরীর গেন্ডারিয়া থানাধীন হরিণচরন রায়সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

মামলার এজাহারের বিবরণে জানা যায়, গত ১৮ জুন গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ বজলুর রশিদ বয়াতী'সহ অন্যান্য অভিযুক্তরা পরস্পর যোগসাজশে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভিকটিম মাহবুব আলম রাডী (২৯)’কে মেহেন্দীগঞ্জ থানাধীন পশ্চিম সাদেকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভিকটিমের ভোগ দখলীয় জমিতে দোকানঘর উত্তোলনের সময় দোকানের খুটি উঠিয়ে ফেলে দোকানঘর উত্তোলনে বাধা দেয়। এরই ধারাবাহিকতায়, গত ২৩ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় মেহেন্দীগঞ্জ থানাধীন চুনারচর ৮নং ওয়ার্ডস্থ আক্তার পোদ্দারের দোকানের সামনে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে লোহার রড, হাতুড়ী, কাঠের লাঠিসোটা ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রেফতারকৃত অভিযুক্তসহ অন্যান্য অভিযুক্তরা মিলে  দলবদ্ধ হয়ে এলোপাতাড়িভাবে আক্রমণ করে। 

আরও পড়ুন

সমতাভিত্তিক অংশীদারিত্বে আগ্রহী যুক্তরাষ্ট্র


সেখানে গ্রেফতারকৃত প্রধান অভিযুক্ত বজলুর রশিদ বয়াতী ভিকটিমকে হত্যা করার উদ্দেশ্যে তার হাতে থাকা লোহার রড দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত ও জখম করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের ডাকচিৎকারে ভিকটিমের পিতাসহ  অন্যান্যরা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। অতঃপর উপস্থিত লোকজনের সহায়তায় ভিকটিমকে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে ডাক্তার ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে জরুরী বিভাগে ভর্তি করানো হলে ভিকটিমের অবস্থা আরো অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে গত ২৪ জুন সকালে মাহবুব আলম রাডী (২৯) কে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বরিশালের মেহেন্দীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব-৮ বরিশাল, ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা মহানগরীর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ভোরের আকাশ/ইউএম

বরিশালে মাহবুব হত্যা মামলা

শেয়ার করুন: