শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে লক্ষাধিক টাকার রিং জাল ও কারেন্ট জাল জব্দ!

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর বিল এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জুলাই) পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে প্রায় ২৫টি রিং জাল এবং ২০টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন। এ সময় জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মনিরা সুমি বলেন, রিং জাল ও কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জালের মাধ্যমে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে ধরা পড়ায় মৎস্যসম্পদের মারাত্মক ক্ষতি হয় এবং প্রাকৃতিক প্রজনন ব্যাহত হয়। মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের জলজ সম্পদ সংরক্ষণ এবং মাছের টেকসই উৎপাদন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ জালের ব্যবহার অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


 

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ চারজন গ্রেপ্তার

জব্দ

শেয়ার করুন: