শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৫, ৪:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক বাক ও শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার আখানগর রেল স্টেশনের উত্তরপাশে রেললাইন পার হতে গিয়ে চলন্ত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার এসআই কামরুজ্জামান।

নিহত গোলাম রব্বানী (৫০) সদরের আখানগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মৃত টনু মুন্সির ছেলে।  সে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি।

জানা গেছে, সকাল ৮টার দিকে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাতে এসআই কামরুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে গোলাম রব্বানী তার ছেলের সঙ্গে বাড়ির পাশে মরিচ তুলতে যান।  কাজ শেষে ছেলে আগে বাড়ির পথে রওনা দেন এবং বাবাকে ধীরে আসতে বলেন।  কিছুক্ষণ পর রব্বানী রেললাইন পার হতে গেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই গোলাম রব্বানীর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ট্রেন আসতে দেখে আমিসহ আরও কয়েকজন জোরে চিৎকার করি গোলাম রব্বানীকে থামানোর জন্য।  কিন্তু সে কানে শুনতে না পাওয়ায় কোন সাড়া দেয়নি।  রেললাইনে ওঠা মাত্রই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার এসআই কামরুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে গোলাম রব্বানীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।  

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: