শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে সম্পত্তি লিখে না দেওয়ায় দুই ছেলের মারধরে বাবার মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

কক্সবাজারের টেকনাফে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলের মারধরে কালা মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালা মিয়া ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার দুই ছেলে শাকের আলম ও মনির আলমকে অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ জানান, কালা মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিশেষ করে মায়ের জমির ভাগ নিয়ে দুই ছেলে প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ত। বিষয়টি আগে বড় মেয়ে জানালে তিনি ছেলেদের ডেকে বুঝিয়েছিলেন। তবে এরপরও গত দুই দিন ধরে তারা সম্পত্তির জন্য বাবাকে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখছিল বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, সোমবার রাতে কালা মিয়াকে বেহুঁশ অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুন জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছিল। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের বড় মেয়ে এলম বাহার জানান, রোববার মনিরুল আলম বাবাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর সারাদিন তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে রাত ১২টার দিকে বাবাকে বেহুঁশ অবস্থায় পাওয়া গেলে সবাই মিলে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলে মিলে তাদের বাবাকে মারধর করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/ র.ই


 

বৃদ্ধের মরদেহসাইফুল ইসলাম

শেয়ার করুন: