শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গফরগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ৮:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০২৫ সনের এসএসসি, এইচএসসি (সমমান) জিপিএ-৫ প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১১ডিসেম্বর) উপজেলা পরিষদ হল রুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচছায় বরণ করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং গফরগাঁও পৌরসভা ও ঢাকাস্থ গফরগাঁও সমিতির সহযোগিতায় অনুষ্ঠানে ১৯৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীদেরকে প্রীতি উপহার হিসেবে ব্যাগ, ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম. আবদুল্লাহ-আল- মামুন।

উপজেলা মাধ্যমিক অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, গফরগাঁও সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট আহমেদ ইবনে আলী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কামরুজ্জামান লিটন, শিক্ষক শিব্বির আহমেদ, শিক্ষক রওশন আরা খান, শিক্ষক শাহ মোঃ আকবর হোসাইন, ৪৫ তম বিসিএস সুপারিশ প্রাপ্ত গফরগাঁও মহিলা কলেজের কৃতি শিক্ষার্থী সায়মা মোবাশিরা হিমি প্রমূখ।

সাংবাদিক রোবেল মাহমুদ ও একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যাপীঠের কৃতি শিক্ষার্থী এবং বিসিএস এ সুপারিশ প্রাপ্তদের ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করে উপজেলা প্রশাসন। কৃতি শিক্ষার্থীদের মাঝে এস.এস.সি (সমমান) ১৬৬ জন,এইচএসসি (সমমান) ২৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

গফরগাঁও

শেয়ার করুন: