শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় বই পাচ্ছে নানিয়ারচরের কোমলমতি শিক্ষার্থীরা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ৩:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় নানিয়ারচরে প্রাথমিক শিক্ষার বই সহ চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় রচিত বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে বই বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ।

নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ জানান, ২০২৬ সালের ১লা জানুয়ারিতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষার বই বিনামূল্যে বিতরণ করা হবে। নানিয়ারচর উপজেলায় সরকারি ৭২টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ করা হবে। পরবর্তীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করবে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

এ সময় নানিয়ারচর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল বিকাশ খীসা, জাদুকাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব জ্যোতি চাকমা ও খুল্যাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজবিহারী চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ
 

বই বিতরণ

শেয়ার করুন: