শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা

আশুলিয়ায় মসজিদে শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ৩ জানুয়ারি ২০২৬, ৩:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করেছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুম্মা আশুলিয়ার কান্দাইল মিয়াবাড়ি জামে-মসজিদ, চিত্রশাইল বাজার বাইতুল কাইয়ুম সুফিয়া জামে-মসজিদ, লিটল হাউজিং জামে-মসজিদ ও আবু সাইদ নগর জামে মসজিদে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার আত্মার-মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলামের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন থানা শ্রমিক দলের সহ-সভাপতি মো: লিটন গাজী, সাংগঠনিক সম্পাদক মো: হাসমত মন্ডল, প্রচার সম্পাদক মোঃ নূর-আলম ভূঁইয়া ও অন্যান্য নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ।

এসময় দলটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপসহীন ছিলেন। বছরের শেষ সূর্যস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে। সকলে আমাদের নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করবেন, মহান আল্লাহ যেন তাকে বেহেশত দান করেন; আমীন!

ভোরের আকাশ/এসএইচ

দোয়া ও মিলাদআশুলিয়া

শেয়ার করুন: