শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাদুল্লাপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার সাদুল্লাপুরে স্বামীকে নিয়ে বিষন্নতায় বিষপানে আত্মহত্যা করেছেন ফাতেমা আক্তার (২২) নামে এক গৃহবধূ।  

বিয়ের পর থেকে প্রতিবন্ধি স্বামী সুজন মিয়ার (২৭) সেবাযত্ন থেকে বঞ্চিত ছিলেন ওই গৃহবধূ।  এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ার একপর্যায়ে বিষপানে আত্মহত্যা করেন ওই নারী।

বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা খাতুন উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর (পূর্বপাড়া) এলাকার তারা মিয়ার ছেলে সুজন মিয়ার স্ত্রী ও উপজেলা শহরের পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুস ছাত্তার মিয়া ও কবিরন বেওয়া দম্পতির পালিত মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় বছর দেড়েক আগে উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর (পূর্বপাড়া) এলাকার তারা মিয়ার ছেলে সুজন মিয়ার সঙ্গে বিয়ে হয় ফাতেমার।  তখন থেকে স্বামীর অবহেলায় ভুগছিলেন তিনি।  এ নিয়ে একাধিকবার শালিস-বৈঠক অনুষ্ঠিত হয়।  তবে এ বিষয়ে হয়নি কোনো সমাধান।  এ কারণে অধিকাংশ সময়ে মা কবিরন বেওয়ার বাড়িতে অবস্থান করেন ফাতেমা আক্তার।  সেখানে মানসিক যন্ত্রণায় ভুগতে থাকায় একপর্যায়ে সোমবার সকালে বাড়ির লোকজনের অজান্তে বিষপান করেন।  পরে টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন।

বনগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মাহাবুল আলম হিটলু বলেন, সুজন মিয়া প্রতিবন্ধির মতো।  এ নিয়ে বিয়ের পর থেকে ফাতেমা মানসিক যন্ত্রণায় ভুগছিলেন।  বিষয়টি নিয়ে থানা থেকে শুরু করে স্থানীয়ভাবে মিটিং দরবারও হয়েছিল।  এরই মধ্যে আজ সকালে বিষ খেয়ে ফাতেমা আত্মহত্যা করেন।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, বিষ খেয়ে ফাতেমা নামের এক নারী আত্মহত্যা করেছে।  এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

সাদুল্লাপুর ইউনিয়নআত্মহত্যা

শেয়ার করুন: