শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ৪ মে ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রাণ গেল যুবকের
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ঝিনাইদহের সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনায় নাহিদ হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ২৮ এপ্রিল সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন।

রোববার সকালে নিহতের স্বজন ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নাহিদ হোসেন সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আবু কালাম মোল্লার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ২৮ এপ্রিল দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রভাবশালী দু’পক্ষ। ওই দিন বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষে ৫ জন আহত হন। আহতদের মধ্যে নাহিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় নাহিদ মারা যান।

এদিকে রোববার নাহিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দিঘিরপাড় এলাকায় নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: