শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় বিএনপি নেতা মোজাম্মেল শাহ বহিষ্কার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরীকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করেছে নওগাঁ জেলা বিএনপি।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সভাপতি পদ স্থগিত, দল থেকে বহিষ্কার ও আজ হতে দলের সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য এবং দলের সব নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না করার জন্যও তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে পোরশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরী  বলেন, আমার নামে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি দলের শীর্ষ নেতাদের সম্পর্কে কোনো মিথ্যাচার করিনি

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডা. জাহিদের সঙ্গে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের একটি ছবি দেখি। ছবিতে মোস্তাফিজুর রহমানকে ডা. জাহিদের হাতে কিছু দিতে দেখা যায়। সেই ছবি দেখে আমি বলেছিলাম, টাকার বিনিময়ে তাহলে দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে। নওগাঁ জেলা বিএনপি আমাকে যে বহিষ্কার করেছে তা তারা করতে পারে না। বহিষ্কার করার ক্ষমতা একমাত্র কেন্দ্রের হাতে।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, দলের সাংগঠনিক কাঠামো মেনেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র যদি আমাদেরকে এ বিষয়ে কোনো কিছু বলে তাহলে আমরা সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেব।

ভোরের আকাশ/মো.আ.

বিএনপি নেতানওগাঁবহিষ্কার

শেয়ার করুন: