শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদের মায়ের ইন্তেকাল

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১ আগস্ট ২০২৬, ৩:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) জেলা সংবাদদাতা ও নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদের মাতা মহিতোন নেছা (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাত ৮টা ১০মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মরহুমার নামাজে জানাজা শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার সময় নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন লোহাগড়া আল জামিয়াতুল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বদরুল ইসলাম। জানাজা শেষে মরহুমার দাফন আমাদা গ্রামের পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়। বাদ জুম্মা আমাদা জামে মসজিদে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

তার মৃত্যুর খবর শুনে আমাদা ও আশপাশের গ্রামের, জেলা সদর ও উপজেলা সদর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার শতশত নারী-পুরুষ ছুটে আসেন এবং শোক প্রকাশ ও জান্নাতবাসী হওয়ার জন্য দোয়া করেন।

মরহুমা মহিতোন নেছার মেঝ ছেলে মো. আল ফয়সাল খান আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ এবং ছোট ছেলে ফরহাদ খান কলেজের বাংলা বিভাগে অধ্যাপনার পাশাপশি স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি ও ডেইলী ষ্টার পত্রিকার নড়াইল প্রতিনিধি হিসেবে কর্মরত।

ভোরের আকাশ/ইউএম

নড়াইলইন্তেকাল

শেয়ার করুন: