শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে ১০ লাখ রেনু পোনা জব্দ, ১ জনকে কারাদন্ড

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৫:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইন্দুরকানীতে ১০ লাখ রেনু পোনা জব্দ, ১ জনকে কারাদন্ড
ইন্দুরকানীতে ১০ লাখ রেনু পোনা জব্দ, ১ জনকে কারাদন্ড

পিরোজপুরের ইন্দুরকানীতে ২০ লাখ টাকা মূল্যের ১০ লাখ চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করেছে জেলা ডিবি পুলিশের একটি দল।

শনিবার (১৭ মে) সকালে পিরোজপুর জেলা ডিবি পুলিশের এসআই সমিরন হালদারের নেৃতত্বে একদল ডিবি পুলিশ অভিযান চালিয়ে উপজেলার টগড়া ফেরিঘাটা এলাকা থেকে গলদা ও বাগদা চিংড়ির ১০ লাখ রেনুপোনা জব্দ করেন এবং পোনাবহনকারী ২১টি মোটরসাইকেল আটক করেন।

এসময় ৮৮টি ড্রামে ভরে রেনুপোনাগুলো বরগুনা জেলার পাথরঘাটা থেকে বাগেরহাটে নিয়ে যাচ্ছিলো। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম (অঃ দাঃ) এর উপস্থিতিতে রেনুপোনা ব্যবসায়ী বরগুনা জেলার পাথরঘাটা এলাকার আলী আজিম খানের ছেলে মো. সেলিম খান (৪৮) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২১টি মোটরসাইকেলকে ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেন। জব্দকৃত রেনুপোনাগুলো কচাঁ নদীতে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার জানান, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রেনুপোনা বহন করার অপরাধে একজনকে ১ মাসের কারাদন্ড এবং ২১টি মোটরসাইকেলকে ৫০০ টাকা করে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত রেনুপোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ  

শেয়ার করুন: