শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে চাঁদাবাজি বন্ধে বিএনপির মাইকিং

ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের লবন শিল্প নগরী ইসলামপুরে অবৈধভাবে নানা নামে  লবণ বোঝাই বোট- নৌকা ও ঘাট থেকে চাঁদা আদায়ের বিরুদ্ধে  কক্সবাজার- ৩ আসনের এমপি লুৎফুর রহমান কাজলের নির্দেশে এবং জনসাধারণকে সচেতন করতে মাইকিং করেছে ঈদগাঁও উপজেলা বিএনপি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি আবুল কালামের নির্দেশনায় ইসলামপুর বাজার এলাকায় এ মাইকিং করা হয়।

জানা গেছে, ইসলামপুর খাল দিয়ে যাতায়াতকারী লবণ বোঝাই বোট-নৌকা  ও খাল থেকে কিছু ব্যবসায়ী ও অসাধু লোকজন বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় এবং প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে জিম্মি করে  হয়রানি করছে। এমনকি বিভিন্ন তদবিরের কথা বলে সরাসরি অর্থের লেনদেন হচ্ছে। বিষয়টি উপজেলা বিএনপির নজরে এসেছে।  তাই চাঁদাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি। পাশাপাশি জনসাধারণকে পুলিশের সহযোগিতা নেওয়ারও কথা জানানো হচ্ছে।

এ বিষয়ে ঈদগাঁও  উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে যত অপকর্ম হয়েছে তা শুধরে দেশকে নতুনভাবে গড়ে তুলতে গণ-মানুষের নেতা বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উপজেলা বিএনপি বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। 

এরই মধ্যে ইসলামপুর লবণ ঘাটে কিছু  চাঁদাবাজ  ভয় দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। এমনকি তাদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ আমাদের কাছে আসছে। তাই এসব অপকর্ম বন্ধ ও পুলিশকে সহযোগিতা করতে বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

ভোরের আকাশ/আ.র

চাঁদাবাজি বন্ধে মাইকিং

শেয়ার করুন: