শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে চাঁদাবাজি-দখলবাজদের কোনো স্থান নেই : এমপি কাজল

ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৯ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

অবৈধভাবে চাঁদাবাজি, দখলবাজি ও মাটি কাটার বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরণের অভিযোগ থাকলে সরাসরি পুলিশের সহযোগিতা নিবেন। এছাড়া চিহ্নিত ইয়াবা ব‍্যবসায়ী,অপহরণকারী,মানব পাচারকারী গড ফাদারদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে সামাজিক ভাবে প্রতিরোধ করুন। মনে রাখবেন ঈদগাঁওয়ে কোন অপরাধীদের স্থান হবে না।

৮ মার্চ (রবিবার) বিকেলে ঈদগাঁও উপজেলা বিএনপি আয়োজিত গন ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার- ৩ আসনের সাংসদ লুৎফুর রহমান কাজল এসব কথা বলেন।

ঈদগাঁহ হাইস্কুল মাঠে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান।

সাধারন সম্পাদক সেলিম মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথিদের মধ্যে কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বক্তব্য রাখেন।

অনন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন, সদস্য সচিব বেলাল উদ্দিন, সাবেক উপজেলা ছাত্র দল আহবায়ক  নুরুল হুদা নকশা, ছাত্রদল নেতা সোহেল রানা ও হাবিব আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীছাড়াও দুই সহস্রাধিক রোজাদার উপস্থিত ছিলেন।  ইফতার পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীননেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা উলামা দল সেক্রেটারি হাফেজ দিদারুল ইসলাম।

ভোরের আকাশ/আ.র

এমপি কাজল

শেয়ার করুন: