শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিচ্ছেদের পর পাপমুক্তির আশায় দুধ দিয়ে গোসল!

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ৩:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিচ্ছেদের পর পাপমুক্তির আশায় দুধ দিয়ে গোসল!
বিচ্ছেদের পর পাপমুক্তির আশায় দুধ দিয়ে গোসল!

স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর পাপমুক্তির আশায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন বরগুনার বামনা উপজেলার এক যুবক।  বুধবার ( ৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে এই ছবিটি নিয়ে স্থানীয়দের বিভিন্ন মন্তব্য উঠে আসে। বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ঘটনার পর বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটানো যুবকের নাম মো. হেলাল ফকির। সে ওই গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে। ১২ বছর আগে হেলাল ফকিরের সাথে লিপি আক্তার বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হেলালের অভিযোগ, সম্প্রতি তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে এক সন্তানকে রেখে বাবার বাড়ীতে  চলে যায়।

হেলাল ফকির বলেন, পরিবারটা ভাঙতে দেব না এই আশায় স্ত্রীকে বুঝিয়েছি, সন্তানদের কথা বলেছি। কিন্তু শেষ পর্যন্ত সে  ডিভোর্স পাঠায়। ডিভোর্সের কাগজ হাতে পাওয়ার পর নিজেকে ‘পরকীয়া স্ত্রীর পাপ’ থেকে মুক্ত করার জন্য ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল করি ।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: