শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল এর দিক নির্দেশনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উঠান বৈঠক করেছেন আশুলিয়া থানা যুবদলের নেতৃবৃন্দ।

রাতে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকায় ঢাকা-১৯ আসনের মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে থানা যুবদলের উদ্যোগে এই উঠান বৈঠক করেন তারা।

আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার উপস্থিতিতে উঠান বৈঠকের আয়োজন করেন থানা যুবদল নেতা নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন সরকার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জালাল আহমেদ ও ওয়ার্ড যুবদলের সভাপতি মোফাজ্জল গাজী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়ন যুবদলের মিন্টু, রুবেল হোসেন, মাহমুদ খান, রুবেল খান, লিটন ও অপু আহমেদ সহ আরও অনেকে।

 ভোরের আকাশ/আ.

ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচন

শেয়ার করুন: