শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে মতবিনিময় করলেন কেন্দ্রীয় কৃষক দল নেতা

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৫, ৬:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীতে মতবিনিময় করলেন কেন্দ্রীয় কৃষক দল নেতা
রাজবাড়ীতে মতবিনিময় করলেন কেন্দ্রীয় কৃষক দল নেতা

রাজবাড়ী সদর উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে খানখানাপুর সুরাজ মোহিনী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো এক মতবিনিময় সভা।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বোর্ডের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. মো. আসলাম মিয়া। এ বছরের এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষকদের সঙ্গে আয়োজিত এই মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খানখানাপুর সুরাজ মোহিনী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মুন্সি আব্দুল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, সদস্য সচিব মুজিবুর রহমান।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, বর্তমান আহ্বায়ক মো. আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, এবং অন্যান্য স্থানীয় নেতারা।

সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

অ্যাড. আসলাম মিয়া বলেন, বিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে দুটি জেনারেটর দেওয়া হবে।

তিনি আরও বলেন, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য আমরা সব সময় পাশে থাকব।

তিনি বলেন, রাজবাড়ী-১ আসনের জনগণের সেবায় কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে সামনের নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নেওয়ার আশা রাখি। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: