শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নবাবগঞ্জে জ্বালানি তেলের সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ৩:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুরের নবাবগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেওয়ায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১ টায় নবাবগঞ্জের সালমা ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় লাইন লক্ষ্য করা গেছে। চালকরা অভিযোগ করেছেন, চাহিদামতো তেল পাচ্ছেন না। একজন মোটর সাইকেল চালক মাত্র ১০০ টাকার তেল পাচ্ছে। 

এমনকি তেল পাওয়ার আশায় অনেককেই এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় কয়েকটি ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। যেসব স্টেশনে তেল রয়েছে, সেখানে তেল বিক্রি হচ্ছে সীমিত পরিমাণে। কয়পক দিন ধরে স্টেশনে পেট্রোল ও অকটেনের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে হঠাৎ করেই তেল সংকট প্রকট আকার ধারণ করেছে। 

এলাকার এক মোটরসাইকেল চালক জানান, আজকে আমি তিনটি ফিলিং স্টেশন ঘুরে মাত্র ৩০০ টাকার পেট্রোল নিতে পেরেছেন। এমনকি তিনি পার্শ্ববর্তী উপজেলা বিরামপুর ও গেয়েছেন। 

অপরদিকে এক এনজিও কর্মী বলেন, আমি আজ ঈদের ছুটিতে রংপুর গ্রামের বাড়ী যাব কিন্তু মোটরসাইকেলে পর্যাপ্ত তেল নেই কীভাবে যাব।

অন্য এক চালক জানান, প্রতি দিনই তার বাইক ব্যবহার করতে হয়। তাই  চালাকী করে তিনি এক ষ্টেশনে একদিনে কয়েক বার আসে।

সালমা ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, কয়েক দিন  ধরে  আমাদেরর ফিলিং স্টেশন চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না। ফলে আমরা গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে পারছে না।

তিনি জানান, ইতোমধ্যে কয়েকটি ফিলিং স্টেশন তেল না থাকায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে গ্রাহকদের চাহিদা আরো বেড়ে গেছে।সালমা ফিলিং স্টেশনের মালিক জানান, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায়  সংকট আরও বেশি  দৃশ্যমান হয়ে উঠেছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ভোরের আকাশ/ র.ই
 

 

জ্বালানি তেলেসালমা

শেয়ার করুন: