ইবি’র স্বতন্ত্র ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২.৫০ শতাংশ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে। রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল ভবনে অনুষ্ঠিত হয়েছে।
চারটি বিভাগের ৩৩০ আসনে ভর্তির জন্য আবেদনকারী ২ হাজার ৩৯ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮৮৬ জন ; উপস্থিতির হার ৯২.৫০। এ সময় কেন্দ্র পরিদর্শন করে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ আজ বিভিন্ন পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন। এসময় উপস্তিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনজুরুল হক এবং ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দার আলী এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
কেন্দ্র পরিদর্শন শেষে নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য প্রক্টরিয়াল বডির নেতৃত্বে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের সহযোগিতায় এবং শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপ তৎপর ছিল।বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহের উদ্যোগে স্টলগুলো থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করে। সবমিলিয়ে আনন্দমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ভোরের আকাশ/এনউব