শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ১৬ দফা দাবি জাতীয় আদিবাসী পরিষদের

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ায় সংবাদ সম্মেলন করে ১৬ দফা দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি। শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে ভূমি, ভাষা, সংস্কৃতি ও অধিকারসহ নানা সংকটের মধ্যে রয়েছে। বিশেষ করে ভূমি দখল, উচ্ছেদ, জাল দলিল, হত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগ ও মামলা-হয়রানির মতো ঘটনায় আদিবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এতে আরও বলা হয়, আগামী ৯ আগস্ট জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস। এবারের প্রতিপাদ্য ‘Honouring Indigenous Midwives: Safeguarding Life and Well-being’। এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ‘আদিবাসী জনপদ: জীবন, ভূমি অধিকার ও সংস্কৃতির সম্মান’ প্রতিপাদ্যে দিবসটি পালনের কথা উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদের পক্ষ থেকে সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭(৮) ধারা বাস্তবায়নের দাবি জানানো হয়।

এ ছাড়া দখলীয় শর্তে খাস জমি, বসতভিটা, কবরস্থান ও পুকুর আদিবাসীদের নামে প্রদান, বন বিভাগের দখল ও মামলা-হয়রানি থেকে আদিবাসীদের ভূমি রক্ষা, আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে তাদের সঙ্গে আলোচনা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন প্রকাশের দাবি করা হয়।

সাহেবগঞ্জ-বাগদাফার্মের ১ হাজার ৮৪২ দশমিক ৩০ একর সম্পত্তি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া, ২০১৬ সালের পুলিশি গুলিতে নিহত তিন সাঁওতালের হত্যার বিচার ও ক্ষতিপূরণ, সব আদিবাসী শিশুর নিজস্ব ভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত এবং আদিবাসী অধ্যুষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত একজন করে আদিবাসী শিক্ষক নিয়োগের দাবিও জানানো হয়।

দাবির মধ্যে আরও রয়েছে আদিবাসীদের জন্য উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা সংরক্ষণ, আদিবাসী অধ্যুষিত জেলায় ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার অনুকূল পরিবেশ সৃষ্টি, আদিবাসী ও সংখ্যালঘু কমিশন গঠন এবং জাতীয় সংসদে আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত নির্বাচনী এলাকা ও দুটি সংরক্ষিত আদিবাসী নারী আসনের ব্যবস্থা করা।

আরও পড়ুন

বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে : এমপি ওয়ারেছ আলী মামুন

এ ছাড়া বাদপড়া আদিবাসী জাতিগোষ্ঠীকে গেজেটে অন্তর্ভুক্ত করা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা বাস্তবায়ন এবং বিএনপির নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের বিষয়ে উল্লেখিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কি, সহ-সভাপতি ফিলিমন বাসকে সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান স্বাক্ষরিত লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরা হয়।

ভোরের আকাশ/ইউএম

১৬ দফা দাবি,আদিবাসী পরিষদ,বগুড়া

শেয়ার করুন: