শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আজহা উদযাপন

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আজহা উদযাপন
ময়মনসিংহের সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আজহা উদযাপন

বিশ্ব মুসলিম উম্মাহ চাঁদ দেখার প্রথম দিন  থেকে গণনা'র মিল রেখে-ময়মনসিংহের- গৌরীপুর বাহাদুরপুর নুরমহল সুরেশ্বর দরবার শরিফে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

শুক্রবার (৬ জুন) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সকাল সাড়ে ৬ টায় ঈদের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সুরেশ্বরী। 

পরে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯:টায়। এতে ইমামতি করেন, সুরেশ্বরী মোহাম্মদ সেকান্দর আলী। এতে নারীরাও পৃথক জামাতে নামাজ আদায় করেন।

সুরেশ্বর দরবার শরীফে মুরিদান ভক্তরা দূর-দূরান্ত থেকে সকাল থেকেই জামাতে নামাজ আদায়ের জন্য- ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, হালুয়াঘাট,ফুলপুর, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক ভক্ত এ জামাতে অংশ গ্রহণ করেন।

ঈদের জামাতে নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার সম্প্রীতি-শান্তি কামনায় মোনাজাত করা হয়। সুরেশ্বর দরবার শরীফের খাদেম ও খতিব মোহাম্মদ সেকান্দর আলী বলেন, বিশ্ব মুসলিম উম্মাহ চাঁদ দেখার প্রথম দিনে ঈদ উদযাপন করে। আমরাও চাঁদের গণনায় ঈদ করছি।

এ বিষয়টি নিষ্পত্তি করার জন্য ওআইসির প্রতি আহ্বান জানাচ্ছি। যেন আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না হয়। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: