শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে পলিসি মেকার অংশীদারভোগীদের নিয়ে কর্মশালা

রংপুর প্রতিনিধি

প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিউট্রিশাস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড এর আয়োজনে ৫ মার্চ ২০২৬ তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এর কার্যালয়, রংপুরে পলিসি মেকার এবং অংশীদারভোগীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় ।

রংপুর সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার রাশিদা ইয়াসমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জনাব মাহমুদা খাতুন, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ)।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ মোঃ মজিবর রহমান, প্রোগ্রাম ম্যানেজার, হার্ভেস্টপ্লাস সলুশনস্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শাহিন সুলতানা, সিভিল সার্জন, রংপুর; ডঃ রকিবুল হাসান, পিএসও, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং ড. মো: ছাদেকুল ইসলাম, এসএসও, বারটান। এছাড়াও উপস্থিত ছিলেন, রংপুর জেলার সকল উপজেলার কৃষি কর্মকর্তা, কৃষি প্রকৌশলী, ও বেসরকারি সংস্থার প্রতিনিধি ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে হার্ভেস্টপ্লাস সলুশনস্ এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শাহিনুল কবির পুষ্টি এবং বায়ো ফরটিফাইড ফসল নিয়ে একটি প্রতিপাদ্য উপস্থাপন করেন যেখানে মানবদেহে জিংকের অপরিহার্যতা, দৈনন্দিন চাহিদা এবং ইহার ঘাটতিতে পরিবারের শিশু,  কিশোর, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের শরীরে যে অপূরনীয় ক্ষতিসাধন ঘটে সে বিষয়ে তথ্যবহুল আলোচনা উঠে। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাবৃন্দ জিনক সমৃদ্ধ ধানের প্রচার ও প্রসারে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।

নিউট্রিসিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড  ভিটামিন ও খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড ফসলের উন্নয়ন ও প্রসারের মাধ্যমে পুষ্টি ও জনস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে যেগুলো মূলতঃ আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI)-এর অংশ হিসেবে CGIAR-এর সহযোগিতায় হারভেস্টপ্লাস (Harvest plus) গৃহীত কার্যক্রম।

হারভেস্টপ্লাস সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে বীজ ও চাল বিক্রেতাদের সম্পৃক্ত করণে কাজ করে আসছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বিশেষ করে প্রজনন বয়সী নারী, কিশোরী মেয়ে এবং ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের যাতে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হয়- সেই লক্ষ্যে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করে আসছে।

ভোরের আকাশ/এনএস

রংপুর

শেয়ার করুন: