শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ নারী কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২৫, ৩:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ নারী কারবারি আটক
ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ নারী কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানার আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৮ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের নিচে ফুটওভার ব্রিজ এলাকায় এই অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ী মোসাম্মৎ লাকি আক্তারকে আটক করে। আটক লাকী আক্তার (৪৩) কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত ইসমাইল মিয়ার কন্যা।

পুলিশ আরও জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে মহিলা পুলিশ সদস্যের সহায়তায় দেহ তল্লাশি চালিয়ে তার কাছে থাকা দুইটি জিপারযুক্ত কালো পলিথিনে রাখা মোট ৪০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য উদ্ধার ও নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: