শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খালিশপুর রোটারী স্কুল হবে খুলনার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ - হুইপ রকিবুল ইসলাম বকুল

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৩ মে ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, খালিশপুর রোটারী স্কুলকে খুলনার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। তিনি বলেন, আমি এই স্কুলেরই সন্তান, এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। তাই স্কুলের উন্নয়নের জন্য আলাদা করে দাবি করার প্রয়োজন নেই। স্কুলের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সাফল্যের চূড়ায় পৌঁছাতে আমার পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

শনিবার ২মে খালিশপুর রোটারি স্কুলের ৪৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আইরিন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম, কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো: কামরুজ্জামান, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, জেলা শিক্ষা অফিসার মো: ছায়েদুর রহমান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ খুলনা বিভাগের প্রকল্প পরিচালক মো: জিয়াউর রহমান এবং খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. রুমানাই ইয়াসমিন, খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাড. শেখ মোহাম্মাদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস।

বিদ্যালয়টির আধুনিকায়ন ও শিক্ষার পরিধি বিস্তারে হুইপ বকুল বলেন, অচিরেই এই শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী আগামী বছর থেকেই স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্র চালু করার ঘোষণা দেন তিনি। এছাড়া শিক্ষার মান ডিজিটাল স্তরে উন্নীত করতে স্কুলে দ্রুত ডিজিটাল বোর্ড স্থাপন এবং একটি সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। মাধ্যমিক পর্যায় থেকে উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীদের যাতে অন্য কোথাও যেতে না হয়, সেজন্য পাঠদান কার্যক্রম এইচএসসি (উচ্চ মাধ্যমিক) পর্যন্ত উন্নীত করার আশ্বাস দেন তিনি।

শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে কঠোর বার্তা দিয়ে প্রধান অতিথি বলেন, শিক্ষকদের বাইরে প্রাইভেট পড়ানোর মানসিকতা কমিয়ে আনতে হবে। কোচিং সেন্টার নির্ভর শিক্ষা ব্যবস্থার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, সব অভিভাবকের আর্থিক সক্ষমতা এক নয়। কোচিংয়ের চাপে যেন কোনো মেধাবী ছাত্র ছাত্রীর পড়াশোনা বন্ধ না হয়, তা নিশ্চিত করতে হবে। এজন্য শিক্ষকদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়িয়ে ক্লাসেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সকল ধরনের বৃত্তির ব্যবস্থা করার ঘোষণাও দেন তিনি।

আরও পড়ুন

আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন

শিক্ষার্থীদের উদ্দেশ্যে হুইপ বকুল আরও বলেন, কেবল পাঠ্যবইয়ের ভেতর সীমাবদ্ধ থাকলে চলবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমানভাবে পারদর্শী হতে হবে। খালিশপুর রোটারি স্কুলকে খুলনার জেলা পর্যায়ে সকল ক্ষেত্রে এক নম্বর প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করার জন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্কুলের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ভোরের আকাশ/ এনউব

হুইপ

শেয়ার করুন: