শ্রীপুরে র্যাবের উপর হামলার ঘটনায় যুবদল নেতা কারাগারে
গাজীপুরের শ্রীপুরে অস্ত্র উদ্ধার অভিযানে র্যাবের উপর হামলার ঘটনায় মামলার আসামী যুবদল নেতা মো. এমদাদ প্রধানকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার ভাংনাহাটি গ্রামে তার মেয়ের বাড়ি থেকে তাকে আটক করে র্যাব। পরে তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়। শনিবার দুপুরে এমদাদকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার হওয়া এমদাদ প্রধান উপজেলার বরমী ইউনিয়নের কায়েত পাড়া গ্রামের মো. হাসমত আলীর ছেলে। তিনি উপজেলা যুবদলেল আহবায়ক কমিটির সদস্য।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপু থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত এমদাদ র্যাবের উপর হামলা করে আসামী ছিনতাই মামলার অভিযুক্ত আসামী। শুক্রবার রাতে র্যাব তাকে আটক করে থানায় হস্তান্তর করে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে র্যাব-১ এর একটি দল গত সাত সেপ্টেম্বর বিকেলে বরমী গ্রামের একটি অটোরিকশার গ্যারেজ অভিযান চালিয়ে অস্ত্র সহ মোশারফ নামের এক ব্যক্তিকে আটক করে। এসময় এমদাদের নেতৃত্বে স্থানীয় জনতা উপর হামলা করে মোশারফকে ছিনিয়ে নেয়। এসময় এমদাদ স্থানীয়দের নেতৃত্ব দিয়ে র্যাবের গাড়ীসহ তিন ঘন্টা অবরোধ করে রাখে এবং উসকানিমূলক শ্লোগান দিতে থাকে।
প্রায় তিন ঘন্টাপর সেনাবাহিনী এসে অবরুদ্ধ র্যাব সদস্যদের উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে চৌদ্দজনকে গ্রেফতার করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এমদাদ পালিয়ে যায়।
এ ঘটনায় র্যাব-১ এর ওয়ারেন্ট অফিসার মো. জাফর ইকবাল বাদী ২২ জন সহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা করেছেন।
এ মামলায় এমদাদকে আটক করে থানায় সোপর্দ করে র্যাব।
ভোরের আকাশ/জাআ