শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্স

এক্স-রে ফিল্মের চরম সংকট, দুর্ভোগে রোগীরা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
এক্স-রে ফিল্মের চরম সংকট, দুর্ভোগে রোগীরা
এক্স-রে ফিল্মের চরম সংকট, দুর্ভোগে রোগীরা

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ফিল্মের চরম সংকট দেখা দিয়েছে। হাসপাতালে এক্স-রে করার জন্য প্রয়োজনীয় উপকরণের অভাব রয়েছে। এর ফলে রোগীরা সঠিক সময়ে এক্স-রে করতে পারছে না। এতে দুর্ভোগে পড়ছে রোগীরা। ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা। 

বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সমস্যা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হাসপাতাল ঘুরে দেখা যায়, প্রতিনিয়তই সাধারণ রোগীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে মূত্র ও রক্তের পরীক্ষাগুলো করাতে পারলেও এক্স-রে করাতে গিয়ে  মারাত্মক দুর্ভোগে পড়ছেন।

হাসপাতালের এক্স-রে কক্ষের সামনে  রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। এক্স-রে ফিল্ম সংকটের কারণে এক্স-রে না করেই অনেকেই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

হাসপাতালে আগত একাধিক রোগী ও স্থানীয়রা জানান,  হাসপাতালে এক্স-রে করাতে না পেরে প্রতিদিন অনেক রোগী আশপাশের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে দ্বিগুণ টাকা দিয়ে এক্স-রে করতে বাধ্য হচ্ছেন। এক্স-রে ফিল্ম সরবরাহে সংকট দেখা দেওয়ায় চাহিদামত রোগীদের এক্স-রে করা সম্ভব হচ্ছে না।

এক্স-রে ফিল্মের সংকট থাকার কথা স্বীকার করেছেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: হাবিবুর রহমান। তিনি বলেন, আমাদের হাসপাতালে বাজেট কম থাকায় এ সংকট দেখা দিয়েছে। এক্স-রে ফিল্মের জন্য সরকারিভাবে যে বরাদ্দ দেয়া হয় তা মাত্র ৩ থেকে ৪ মাস চলে। বাকী ৮ মাস আমাদের সমস্যা হয়। এ কারণে প্রতিদিন চাহিদা অনুযায়ী গড়ে ৮০-১০০ জন রোগীর এক্স-রে করার কথা থাকলেও সংকটের কারণে বর্তমানে দৈনিক ৩০-৪০ টি এক্স-রে হচ্ছে। কিন্তু বিগত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ১০ - ১৫ টি এক্স-রে করা হতো। 

আমাদের হাসপাতালে এক্স-রে মেশিন রয়েছে মাত্র দুইটি। দৈনিক এক্স-রে চাহিদা হচ্ছে ৮০-১০০। কিন্তু  বাজেট কম থাকায় এক্স-রে  ফিল্ম সংকটের কারণে সাধারণ রোগীদের সেবা দেয়া যাচ্ছে না। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে এক্স-রে ফিল্ম ক্রয়ের জন্য বরাদ্দের আবেদন করেছেন বলে তিনি জানান।

ভোরের আকাশ/আজাসা

কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সএক্স-রে ফিল্মের সংকট

শেয়ার করুন: