শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিয়মিত হাজিরা শেষে মমতাজকে রিমান্ডে প্রেরণ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নিয়মিত হাজিরা শেষে মমতাজকে রিমান্ডে প্রেরণ
নিয়মিত হাজিরা শেষে মমতাজকে রিমান্ডে প্রেরণ

মানিকগঞ্জের সিংগাইরে দায়ের করা হত্যা মামলার নিয়মিত হাজিরা শেষে সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টার দিকে মমতাজ বেগমকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হলে তিনি এই আদেশ দেন।

এর আগে, আজ সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। আদালত প্রাঙ্গণে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কড়া পুলিশি পাহারা ছিল।

মানিকগঞ্জ কোর্ট পুলিশ ইন্সপেক্টর মো.আবুল খায়ের মিয়া বলেন, সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় চারহত্যা মামলায় মমতাজ বেগমকে আদালতে নিয়মিত শুনানির জন্য আজ আদালতে হাজির করা হয়। ওই মামলায় শুনানি শেষে বিচারক তাকে চারদিনের রিমান্ডে পাঠায়।

উল্লেখ্য, ২০১৩ সালের হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২২ মে) মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর সিংগাইর উপজেলার চার হত্যা মামলার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবংয চীফ জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক আইভি আক্তার হরিরামপুর থানার হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: