শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জ

জেলা আইনজীবী সমিতির ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির আধুনিক বার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল চারটার দিকে সমিতির প্রাঙ্গনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) ফাইজুন্নেছা, শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) তেহ্সিন ইফতেখার, পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোশারফ হোসেন ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সারাফুজ্জামান আনছারী। 

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ আলমের সার্বিক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান, সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. তোতা মিয়া, অ্যাডভোকেট মাসুদ আলম, অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমান উল্লাহ, অ্যাডভোকেট আলমগীর কবির।

অ্যাডভোকেট মো. সুমন মিয়া সরদারের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আরিফুজ্জামান, অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদল, অ্যাডভোকেট সরকারী ভিপি কৌশলী অ্যাডভোকেট মজিবুর রহমান শেখ, অ্যাডভোকেট হুমাউন কবির মিজি, অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম অসীম সহ আদালতের অন্যান্য বিচারক ও আইনজীবীরা।

সাংবাদিকদের প্রশ্নে  সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা বলেন, সরকার আসার পরে শিল্প ও গনপূর্ত উপদেষ্টা মহোদয় আমাদের এখানে আসছেন তিনি কথা দিয়েছেন আমাদের সহযোগিতা করবেন। তিনি আরো বলেন, আমরা নতুন উদ্দমে ভবনের কাজ শুরু করলাম। আজকে আমরা ভবনের ভিত্তি প্রস্তর করতে যাচ্ছি। আমাদের ৫ শত আইনজীবী তাদের বসার জায়গা নাই। আশা করি ভবন প্রস্তুত হলে সকলে বসার জায়গা পাবে।

ভোরের আকাশ/র.ই

 

ভবন নির্মাণমো. জাকারিয়া মোল্লা

শেয়ার করুন: