শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগরে সড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশের সতর্কতামূলক লিফলেট

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ৭:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চুয়াডাঙ্গার জীবননগরে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে সতর্কতামূলক লিফলেট বিতরণ করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস। চুয়াডাঙ্গার জীবননগরে সাম্প্রতিক সড়ক ডাকাতির ঘটনা ঘটেছে। এই ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জীবননগর বাসস্ট্যান্ড ও হাসাদাহে অবস্থিত পরিবহনের বিভিন্ন কাউন্টার, চালক, সুপারভাইজার ও পরিবহন শ্রমিকদের হাতে নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি রাতে চলাচলের সময় নিরাপদ রুট মেনে চলা, অপরিচিত যাত্রী বা সন্দেহজনক ব্যক্তির বিষয়ে সতর্ক থাকা, চলন্ত অবস্থায় দরজা জানালা বন্ধ রাখা, জরুরি প্রয়োজনে পুলিশকে অবহিত করা, নিদিষ্ট স্টপেজ ছাড়া অন্য জায়গায় বাস না থামানোসহ নানা দিকনির্দেশনা দেন।

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সড়কে যারা চলাচল করেন তাদেরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ছোট একটি সতর্কতা বড় ধরনের অপরাধ ঠেকাতে পারে বলে মত প্রকাশ করেন। পরিবহন সংশ্লিষ্টদের যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।

ভোরের আকাশ/জাআ

জীবননগরলিফলেট

শেয়ার করুন: