শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে মার্কেটের দোকানে চুরি, নগদ টাকা ও মালামাল লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ৮:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মার্কেটের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকার স্থানীয় একটি মার্কেটের “নূরজাহান টেলিকম” নামের দোকানে এই চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক জানান, প্রতিদিনের মতো নির্দিষ্ট সময় অনুযায়ী মার্কেট বন্ধ করে তিনি বাসায় যান। পরদিন সকালে মার্কেট খুলতে এসে দেখতে পান, দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।

চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে একাধিক মোবাইল ফোন, সার্ভিসিংয়ের জন্য রাখা মোবাইল সেট, কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী। এছাড়া ক্যাশ বক্সে থাকা প্রায় ২০ হাজার টাকা এবং বিকাশ ও ব্যাংকের মাধ্যমে লেনদেনকৃত প্রায় ১ লাখ ২৫ হাজার টাকাও ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী আরও অভিযোগ করেন, মার্কেটের নিরাপত্তা ব্যবস্থাপনায় অবহেলা রয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই গেট খুলে দেওয়ার কারণে এ ধরনের চুরির ঘটনা ঘটছে।

এ বিষয়ে তিনি প্রশাসনের কাছে চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান , অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/এনএস

নারায়ণগঞ্জ

শেয়ার করুন: