শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা প্রস্তাবের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো: রুকুনুজ্জামান, ডিএব কুড়িগ্রাম শাখার আহ্বায়ক মো: আব্দুল আজিজ খোকন, গণপূর্ত  বিভাগের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মিরাজ আহমেদ, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সোয়াইজুর রহমান, কুড়িগ্রাম  পলিটেকনিকের শিক্ষক মিনহাজ আহমেদ প্রমুখ। এছাড়া মানববন্ধনে আইডিইবি জেলা শাখার নেতৃবৃন্দসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদটি দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত একটি কারিগরি পদ। এ পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য কোটা সংরক্ষণ করা হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন হবে এবং কারিগরি শিক্ষাব্যবস্থায় বৈষম্য আরও বাড়বে।

তারা আরও বলেন, এই প্রস্তাব অবিলম্বে বাতিল করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ সংরক্ষণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।  

 

ভোরের আকাশ/আ.র

মানববন্ধন

শেয়ার করুন: