শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা রেঞ্জের আনসারদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্তি

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ৫:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খুলনার ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ১০ টায় ১০০ জন সদস্যদের ১৪ দিনব্যাপী উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক খুলনা আনসার ব্যাটালিয়ন (৩ বিএন) মোল্লা আবু সাইদ।

বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মো. রেজাউল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট খুলনা মো. মিনহাজ আরেফিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মকর্তা মো. সাইদুর রহমান ও প্রশিক্ষকবৃন্দ।  

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়া তরুণদের শক্তিকে কিভাবে সামাজিক শক্তি হিসাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভূমিকা রাখা যায়। এ জন্য আনসার ও ভিডিপি সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তায় সবাইকে সচেতন থাকতে হবে এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য।

এ ক্ষেত্রে তিনি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করনে আনসার সদস্যদের করণীয় বর্জনীয় বিষয়সমূহ স্পষ্টভাবে অবহিত করেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষিত সদস্যরা অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় প্রদর্শন করবে।

অনুরূপভাবে উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৬ষ্ঠ) ধাপ ২০২৫ খুলনা বিভাগের ৯টি জেলায় একই সাথে সমাপ্ত হয়েছে।

ভোরের আকাশ/জাআ

খুলনাপ্রশিক্ষণ

শেয়ার করুন: