শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের চৌরাস্তার মোড় থেকে লিফলেট বিতরণ শুরু করে মুজিব সড়ক হয়ে এসএস রোড বড়বাজারে গিয়ে শেষ হয়।

এর আগে লিফলেট বিতরণ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডাঃ আব্দুল লতিফ।  

এসময় মির্জা মোস্তফা জামান বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামের অংশ হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। এবং সকল ভয়ভীতি উপেক্ষা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি'র অন্যতম সদস্য মো. আসলাম উদ্দিন, ছাত্র-বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ড্যাবের সদস্য ও সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আব্দুল আজিজ, পৌর বিএনপি নেতা ফরহাদ হোসেন, শহর বিএনপি নেতা জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাস এর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, যুবদল নেতা ওলি আহমেদ, পাপ্পু শেখ, মো. হাবীব ও যুবনেতা মো. রিপন এবং শ্রমিক নেতা নাঈম ইসলামসহ  বিএনপি'র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/জাআ

লিফলেট বিতরণসিরাজগঞ্জবিএনপি

শেয়ার করুন: