শিরোনাম
যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাবরাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুনটুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশিগঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রীরাজধানীর পল্লবীতে বাসে আগুনসয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকাচাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাবরাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুনটুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশিগঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রীরাজধানীর পল্লবীতে বাসে আগুনসয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকাচাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’

গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবা ও টাকাসহ নারী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবা ও টাকাসহ নারী গ্রেপ্তার
গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবা ও টাকাসহ নারী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় জিএমপি পুলিশের অভিযানে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ সাড়ে ১৭ লাখ টাকাসহ এক নারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া ফেন্ডস টাওয়ারের ৬তলার একটি ফ্লাট থেকে সুমাইয়া (৩১) নামের নারী মাদককারবারীকে গ্রেফতার করে জিএমপি গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদক ও টাকার উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় গ্রেফতার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/রই

 

শেয়ার করুন: