শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জ

উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খোকনের মৃত্যু

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল-মামুন খোকন ওরফে পেট্রোল খোকন (৫৩) ইন্তেকাল করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি আকস্মিক হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। স্বজনরা দ্রুত তাকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ইমিউন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুহূর্তেই তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে পুরো উপজেলায়।

নিহত বিএনপি নেতার পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে হঠাৎ তার তীব্র কাশি শুরু হয়। সে সময় তিনি চেয়ারে বসা অবস্থায় ছিলেন। একপর্যায়ে মাথা ঘুরে চেয়ার থেকে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পিতা মরহুম বাবর আলী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টায় ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে, আব্দুল্লাহ আল-মামুন খোকনের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

দলীয় নেতাকর্মীরা জানান, রাজনৈতিক জীবনে আব্দুল্লাহ আল-মামুন খোকন বহুবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তবে দুঃখজনকভাবে তিনি রাজনৈতিক সুসময় দেখে যেতে পারেননি। তার আকস্মিক মৃত্যুতে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এক জরুরি ঘোষণায় বলেন, আব্দুল্লাহ আল-মামুন খোকন ভাইয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাই ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর সকল প্রকার গণসংযোগ, প্রচার-প্রচারণা, মিছিল ও সভা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা পর্যন্ত স্থগিত করা হলো।

ভোরের আকাশ/ র.ই

 

মৃত্যু,আব্দুল্লাহ আল-মামুন খোকন

শেয়ার করুন: