শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন ২ পুলিশ সদস্য

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নি'হত হয়েছেন। তবে কাভার্ডভ্যানটি শনাক্ত করা যায়নি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম। তিনি রংপুরে পীরগাছা উপজেলার ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। এএসআই কয়েদ উদ্দিন। তিনি রাজশাহী তানোর উপজেলার রাতৈল গ্রামের কছিমদ্দিনের ছেলে। নিহতরা দুইজনেই পাবনা জেলার ঈশ্বরদীতে ডিএসবি পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, দুপুর ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে এসে কুষ্টিয়ামুখী সড়কে এ দুর্ঘটনার শিকার হন তারা। ওই দুই পুলিশ সদস্য ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি কাভাডভ্যান পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/এসএইচ

কুষ্টিয়া

শেয়ার করুন: