শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে এমপির দুই শত পরিবারের মাঝে চাল সহায়তা

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুর পৌর সভার হাটচন্দ্রার পলাশতলায় পানিবন্দি দুই'শত পরিবারকে ১৫ কেজি করে চাল সহায়তা দিয়েছেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে শহর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়রপ্রার্থী শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এ চাল সহায়তা দেওয়া হয়। এর আগে ১১ জুলাই দুপুরে পানিবন্দি ওই এলাকা পরিদর্শন করেন এমপি।

পরিদর্শনকালে এমপি ওই এলাকাসহ পানিবন্দি এলাকাগুলোর পানি নিষ্কাশনে স্থায়ী সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে সাময়িক দুর্ভোগ লাঘবে তিনি পানিবন্দি পলাশতলার অসহায় মানুষদের চাল সহায়তার আশ্বাস দিলে আজ এই চাল বিতরণ করা হয়।

এ সময় শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, প্রচার সম্পাদক এনামুল হক সরকার, সম্পাদক মণ্ডলীর সদস্য আশরাফুজ্জামান, জেলা কৃষকদলের সদস্য সচিব গাউসুল আজম শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম শ্যামল, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলাইমান হক সলে, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন জনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাল বিতরণকালে শাহ মাসুদ বলেন, 'বিগত সরকারের আমলে এই এলাকাসহ পানিবন্দি এলাকার পানি বের করার কোনো কাজ হয় নাই। এবার অতি বৃষ্টির কারণে নিম্নাঞ্চল এলাকাসমূহে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। এ জলাবদ্ধতার কারণে পৌরসভার হাটচন্দ্রা পলাশতলায় পানিবন্দি মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। 

এই এলাকার পানি স্থায়ীভাবে নিষ্কাশনের জন্য এমপি এসে ছিলেন। ইনশাআল্লাহ আমরা আশা করি, আগামী বছর থেকে আমাদের এই সমস্যা আর থাকবে না।

আরও পড়ুন

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

তিনি আরো বলেন, এই এলাকার পানিবন্দি মানুষের যে কষ্ট হচ্ছে, সেই কষ্ট লাঘবে এমপির নির্দেশে আমরা সামান্য ত্রাণ সহযোগিতা নিয়ে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছি। এই ত্রাণ সহযোগিতার মাধ্যমে পানিবন্দি মানুষজন কিছুটা হলেও সাময়িক স্বস্তি পাবে।'

ভোরের আকাশ/র.ই


 

শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ

শেয়ার করুন: