শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামাতে ইসলামীর মহিলা সংসদ সদস্যের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দরিদ্র, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসাবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দকা এর অনুকূলে বরাদ্দকৃ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

এ সময় উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৬৪ জন অসহায় নারী ও পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, এশিয়া হিউম্যান রাইচ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. নূর আলম সিদ্দিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম আজম মীর, বায়তুল মাল সম্পাদক আইয়ুব আলী, গোয়ালন্দ পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদুল হাসান আক্কাস, ছোট ভাকলা ইউনিয়ন সেক্রেটারি ইমরান হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। বিশেষ করে ঈদের মতো উৎসবের সময়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব অপরিসীম।

আরও পড়ুন

খুলনা জোড়াগেট কোরবানির পশুর হাট পরিদর্শনে পুলিশ কমিশনার ও কেসিস প্রশাসক

তিনি উল্লেখ করেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দকা-এর অনুকূলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে অর্থ তুলে দেওয়া হয়।

ভোরের আকাশ/এম

রাজবাড়ী

শেয়ার করুন: