শিরোনাম
ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১

সাংবাদিক সমাজের ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : কেএমপি কমিশনার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সাংবাদিক সমাজের উপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। বুধবার (১৫ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সাংবাদিকদের উপর আঘাত করা মানেই আমার উপর আঘাত করা। কাজেই এ ঘটনার সত্যতা জানা দরকার। তথ্য প্রযুক্তির মাধ্যমে সন্ত্রাসীদের চিহ্নিত এবং ঘটনার কারণ উদঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআইসহ একাধিক সংস্থা কাজ শুরু করেছে। এই হামলার সুষ্ঠু তদন্তের বিষয়ে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। তিনি এ সময় সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানান।

খুলনা প্রেসক্লাবের হুমায়নু কবীর বালু মিলনায়তনে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন ও কাজী শামীম আহমেদ, ক্লাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, ক্লাবের সিনিয়র সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, প্রেসক্লাবের যুুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, নির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), ক্লাব সদস্য শেখ কামরুল আহসান।

আরও পড়ুন

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৩ পুলিশ সদস্য নিহত, আহত ৩৪

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, নির্বাহী সদস্য সোহেল মাহমুদ ও কে এম জিয়াউস সাদাত,  ক্লাব সদস্য আতিয়ার পারভেজসহ ক্লাবের অন্যান্য সদস্য ও খুলনায় কার্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য গত ১৪ জুলাই মঙ্গলবার রাতে খুলনা শান্তিধাম জাতিসংঘ পার্কের পশ্চিম পাশে বসে থাকা অবস্থায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এ ঘটানার তদন্তের বিষয়ে সাংবাদিকদের অবহিত করার জন্য পুলিশ কমিশনার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

ভোরের আকাশ/ইউএম

কেএমপি কমিশনার

শেয়ার করুন: