শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় জাল নোটসহ আটক ২

কামরুল হাসান রুবেল, সাভার ( ঢাকা ) প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আশুলিয়ায় জাল নোটসহ আটক ২
আশুলিয়ায় জাল নোটসহ আটক ২

সাভারের আশুলিয়া থেকে জালনোট সহ সানজিদা আক্তার (২৬) ও সাদ্দাম হোসেন (২৮)নামের দুইজনকে আটক করেছে পুলিশ।এ সময় তাদের নিকট থেকে ১ হাজার টাকা মূল্যের ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়।

বুধবার (২৭ আগস্ট) রাত ৮ টার দিকে আশুলিয়ার আম বাগান এলাকার মিজানুর রহমানের ভাড়া বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- আশুলিয়ার নিরিবিলি এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার (২৬) ও আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)। সানজিদা আমবাগান এলাকার মিজানুর রহমানের বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার আমবাগান এলাকার একটি ভাড়া বাড়িতে কতিপয় জাল টাকার কারবারি বিপুল পরিমাণ জাল টাকার নোট নিয়ে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে রাত ৮ টার দিকে ওই এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া সানজিদার বাসা থেকে ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া সানজিদা সহ দুইজনকে আটক করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, রাতে ৪ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।আটক সানজিদা আক্তার ও সাদ্দাম হোসেন সাথে আরো কেউ আছে কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।

ভোরের আকাশ//হ.র

জাল টাকাসহ আটকসাভারজাল টাকা

শেয়ার করুন: